Founded by Professionals. Empowering Professionals to Move Globally.

Lexvia Consulting is a Sydney‑based advisory firm founded by a group of accomplished professionals who have excelled in their respective fields and share a unified vision: to empower global talent to advance their careers and build meaningful futures across international borders.

Established in Australia’s most dynamic and multicultural city, Syndey, Lexvia Consulting brings together expertise in immigration, professional development, regulatory compliance, and global mobility. The firm was created to address the growing need for reliable, strategic, and ethically grounded guidance for individuals seeking to expand their opportunities on a global stage.

২০২৫–২৬ সালে অস্ট্রেলিয়ার General Skilled Migration (GSM) প্রোগ্রামে দক্ষ পেশাজীবীদের জন্য খুলছে বিশাল সুযোগ!
মোট ১৩২,২০০টি স্থায়ী মাইগ্রেশন ভিসা বরাদ্দ করা হয়েছে, যা বিভিন্ন পেশার দক্ষ কর্মীদের অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস ও ক্যারিয়ার গড়ার পথ তৈরি করবে। আপনি যদি একজন দক্ষ পেশাজীবী হন এবং অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস ও কাজ করার স্বপ্ন দেখেন, তাহলে এখনই হতে পারে আপনার সেরা সময়!

বিস্তারিত জানতে স্ক্রল করুন, এই প্রবন্ধের নিচে সকল তথ্য দেয়া আছে।

স্থায়ীভাবে অস্ট্রেলিয়া মাইগ্রেশন করতে যা প্রয়োজন

Australia migration Bangladesh
Australia migration Bangladesh

অস্ট্রেলিয়া এখন সারা বিশ্বের মানুষের কাছে মাইগ্রেশন এর জন্য একটি অন্যতম পছন্দনীয় দেশ। উন্নত Living standards এবং social security এর প্রধানতম কারণ। 2025 সালের বসবাসের জন্য পছন্দনীয় শহরের তালিকায় Australia শহরগুলোর অবস্থান সে রকমই প্রমাণ করে। বিস্তারিত এই লিংকে - https://www.sbs.com.au/news/article/most-liveable-city-in-the-world-revealed-with-australian-capitals-among-top-10/f1c95c9k6

যাইহোক, আমাদের বাংলাদেশী বিভিন্ন পেশাজীবীদের মাঝেও অস্ট্রেলিয়া অভিবাসন সমানভাবে জনপ্রিয় কিন্তু সমস্যা হলো শত ব্যস্ততার মাঝে সঠিক তথ্যগুলো খুঁজে বের করা অনেকের জন্য বেশ ঝামেলাপূর্ণ। বেশিরভাগ সময়ই বাংলাদেশে অবস্থানরত অনেক পরিচিতজন জানতে চান কিভাবে অস্ট্রেলিয়া অভিবাসন শুরু করবেন। আজকের এই প্রবন্ধটি বাংলাদেশে বসবাসরত যে সকল পেশাজীবী অস্ট্রেলিয়া অভিবাসন এ আগ্রহী মূলত তাদের জন্যই লেখা।

Australia Skilled Migration visa প্রোগ্রাম হচ্ছে Australia সরকারের একটি জনপ্রিয় point based স্থায়ী ভিসা প্রোগ্রাম, যেখানে তারা বিশ্বের বিভিন্ন দেশের স্কিলড প্রফেশনালদের কে স্থায়ীভাবে অস্ট্রেলিয়া থাকবার তথা Australian নাগরিকত্বের সুযোগ দিয়ে থাকে। প্রথমে জেনে নেই, Australia Skilled Migration visa প্রোগ্রামে আবেদন করবার জন্য প্রার্থীকে কি কি criteria meet করতে হবে।


বয়স সীমা:
Australia Skilled Migration visa প্রোগ্রামে আবেদন করবার জন্য প্রার্থীকে অবশ্যই ৪৫ বছরের নিচে থাকতে হবে। এই প্রসঙ্গে একটা জেনে নেই- আপনি Australia Skilled Migration visa প্রোগ্রামে আবেদন করবার জন্য Expression of Interest (EOI) submit করলেন যখন আপনার বয়স ৪৪.৫ বছর, কিন্তু আপনি যখন main application lodge করবার জন্য invitation পেলেন তখন আপনার বয়স ৪৫ বছর। তাহলে আপনি আর validly apply করতে পারবেন নাহ। যেহেতু EOI submit করার পর main application lodge করার জন্য invitation পেতে বেশ কিছুটা সময় লাগে সুতরাং, realistically বয়স ৪৪+ হলে কিছুটা ঝুকি থেকে যায়।

শিক্ষাগত যোগ্যতা:
আপনার যদি ৪ বছরের অনার্স অথবা সমমানের ডিগ্রী থেকে থাকে তাহলে আপনি তাহলে আপনি এই সুযোগ গ্রহণ করতে পারেন।

কাজের অভিজ্ঞতা:
প্রথমে মনে রাখতে হবে যে, Australia-র বাইরের যেকোন ডিগ্রী কে Australia-র সমমানের করার জন্য প্রার্থীকে ঐ একই ফিল্ডে minimum 3 years (ক্ষেত্র বিশেষে দুই বছর) কাজের অভিজ্ঞতা প্রয়োজন।

ইংরেজী জ্ঞান:
প্রার্থীকে অবশ্যই IELTS (General অথবা Academic version) এর প্রতিটি module-এ আলাদা আলাদা করে 6.0 স্কোর করতে হবে। কোনো প্রার্থী যদি প্রতিটি module-এ আলাদা আলাদা করে 7.0+ স্কোর করতে পারেন, সেক্ষেত্রে তিনি আবেদন করার সাথে আরো 10 পয়েন্ট পাবেন।

অত্যন্ত দুঃক্ষজনক হলেও একথা সত্যি যে, শুধুমাত্র "appropriate and required" ইংরেজী জ্ঞান না থাকার জন্য অনেক বাংলাদেশী প্রফেশনাল, যাদের যোগ্যতা ও দক্ষতা ভারত, পাকিস্তান কিংবা নেপালীদের থেকে উচুমানের হবার পরও এই ভিসা প্রোগ্রামে অংশগ্রহণ করবার থেকে বঞ্চিত হচ্ছেন। এ প্রসঙ্গটি উল্লেখ্য করার কারণ - এই প্রবন্ধের নিম্নে প্রদত্ত statistics.

ভেবে দেখুন, বাংলাদেশ এবং দুই কোটি আশি লক্ষ জনসংখ্যার দেশ Nepal-এর total population ratio, অথচ Nepalese-রা top 10 country -তে স্থান করে নিয়েছে। আর, total number is only 5000+. তাহলে , এই বিশাল জনসংখ্যার বাংলাদেশ থেকে কি প্রতি বছর 5000+ প্রফেশনাল আমরা অস্ট্রেলিয়াতে export করতে পারি নাহ? Simply compare, প্রতি বছর কি পরিমাণ skilled professionals আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে তৈরী করছি।

অবশ্য এর অন্যতম একটি প্রধান কারণ হচ্ছে
বাংলাদেশে এখন মাশরুমের মতো গজে উঠা কতিপয় চরম dishonest immigration firms, যাদের চমকপ্রদ বিজ্ঞাপন শুধু সাধারণ মানুষ নয়, অনেক উচ্চ শিক্ষিত professionals দের পর্যন্ত বিভ্রান্ত করছে। So, many professionals have lost their valuable money, time, hope and finally total confidence in this visa programme. সুতরাং, একেবারে শতভাগ নিশ্চিত না হয়ে কোনো ইমিগ্রেশন ফার্ম এর সাথে কোনো প্রকার অর্থ লেনদেন না করায় শ্রেয়।

এখানে উল্লেখ্য করা প্রয়োজন যে, অস্ট্রেলিয়া মাইগ্রেশন এর ব্যাপারে কাজ করতে গেলে যেকোনো কনসালটেন্টকে অস্ট্রেলিয়া সরকার এর OMARA* হতে একটি রেজিস্ট্রেশন নেয়া বাধ্যতামূলক। যদি কোনো কনসালটেন্ট-এর সেই রেজিস্ট্রেশন না থাকে তাহলে আপনার প্রতারণার সুযোগ থেকেই যায়। অনেক শিক্ষিত লোকজন ও এই বিষয়টি সম্পর্কে সঠিকভাবে অবগত না থাকার কারণে প্রতারণার শিকার হয়ে থাকেন। সুতরাং আপনি কোনো ফার্মের মাধমে আপনার অস্ট্রেলিয়া মাইগ্রেশন অথবা যেকোনো ভিসা সম্পর্কে এডভাইস নিতে গেলে প্রথমে তাদের কনসালটেন্ট-এর রেজিস্ট্রেশন হালনাগাদ আছে কিনা জিজ্ঞেস করবেন। এটা জানা আপনার অধিকার। কেননা একজন নিবন্ধিত ইমিগ্রেশন বিশেষজ্ঞকে নির্দিষ্ট Code of Conduct মেনে কাজ করতে হয় এবং রয়েছে জবাবদিহিতা। ফলে এই রেজিস্ট্রেশন অর্থ লেনদেন এর ক্ষেত্রে প্রথম স্তরের সুরক্ষা প্রদান করে। তাই ঝকঝকে অফিস কিংবা লোভনীয় বিজ্ঞাপন দেখে বিভ্রান্ত না হয়ে নিজেই যাচাই করে সঠিক সিদ্ধান্ত নিন।

আরেকটি বিষয় উল্লেখ্য করা প্রয়োজন, আর সেটি হচ্ছে বাংলাদেশের প্রফেশনালদের অধিক আত্মবিশ্বাস। সে কারণেই বেশীরভাগ ক্ষেত্রে ওনারা ভুলে যান যে, অস্ট্রেলিয়া ইমিগ্রেশন ল' খুব-ই complex and dynamic. Dynamic-এ অর্থে যে এই law খুব দ্রুত পরিবর্তন হয়ে থাকে। সুতরাং বন্ধুদের পরামর্শ আর গুগল নির্ভর বিভিন্ন forum ভিত্তিক জ্ঞান অনেক সময়ই আত্মঘাতী হয়ে থাকে।

অন্যদিকে নেপালী, পাকিস্থানী কিংবা ভিয়েতনামী প্রফেশনালদের বেশির ভাগই রেজিস্টার্ড ইম্মিগ্রেশন কনসালটেন্ট এর মাধ্যমে তাদের যাত্রা শুরু করেন। এটাকে তারা career এ one off ইনভেস্টিমেন্ট হিসেবে গ্রহণ করেন। আর সে কারণেই প্রায় ২.৭৫ কোটির জনসংখ্যার নেপালীরা যখন Skilled Migration এবং Student visa তে প্রথম ৫টি দেশের তালিকায় তখন ১৬ কোটির বাংলাদেশ প্রায় (bottom of the barrel) তলানি তে। ভিসা পাবার success rate ওদের অনেকগুন বেশি because they understand that every situation is unique তাই আমার friends or colleague যে steps follow করে ভিসা পেয়েছেন, সুতরাং আমিও সে way তেই visa পাবো that's not 100% true.

Anyway, এই বিষয়টি উল্লেখ্য করা অর্থ এই নয় যে আপনাকে অবশ্যই একটি কনসাল্টিং ফার্ম এ যেতে হবে। এটির উদ্দেশ্য এই যে আপনাকে ভালোভাবে বুঝে প্রতিটি ধাপে কাজ করতে হবে। মনে রাখা প্রয়োজন যে, একজন রেজিস্টার্ড ইম্মিগ্রেশন কনসালটেন্ট এর অনেক দায়বদ্ধতা রয়েছে এবং তা একজন আবেদনকারী যে দেশেই অবস্থান করুক না কেন।

এবার আসুন একনজরে Australia Skilled Migration-এ Point Allocations গুলো দেখে নেয়া যাক-
বয়স:
১৮ - ২৪ বছর মধ্যে - ২৫ পয়েন্ট
২৫ - ৩২ বছর মধ্যে - ৩০ পয়েন্ট
৩৩ - ৩৯ বছর মধ্যে - ২৫ পয়েন্ট
৪০ - ৪৪ বছর মধ্যে - ১৫ পয়েন্ট

শিক্ষাগত যোগ্যতা:
ডিপ্লোমা ডিগ্রী - ১০ পয়েন্ট
ব্যাচেলর ডিগ্রী - ১৫ পয়েন্ট
Ph.D - ২০ পয়েন্ট

কাজের অভিজ্ঞতা (নিজস্ব ফিল্ডে):
৩ বছর - ৫ বছর - ৫ পয়েন্ট
৫ বছর - ৮ বছর - ১০ পয়েন্ট
৮ - ১০ বছর - ১৫ পয়েন্ট

ইংরেজী জ্ঞান, for instance, IELTS স্কোর (প্রতি ব্যান্ড-এ):
৬.০ - ০ পয়েন্ট
৭.০ - ১০ পয়েন্ট
৮.০ - ২০ পয়েন্ট

এছাড়াও আপনি State / Regional Nomination থেকে 5 - 10 পয়েন্ট এবং NAATI test থেকে extra 5 পয়েন্ট claim করতে পারেন।

কেমন খরচ হবে?

পুরো মাইগ্রেশন প্রসেস করতে বিভিন্ন ধাপে আপনাকে খরচ করতে হবে। এখানে আমরা আপনাকে একটা guesstimate দেই ফলে আপনার বুঝতে সহজ হবে।
IELTS Test Fee = AUD475.00 (in Australia, price may vary in Bangladesh)
Qualification Skill Assessment Fee = $1200 to $1500.00 (based on Skills Assessment authority)
Visa Application Fee = 4910.00 (main applicant)
আবেদনকারী বিবাহিত হন এবং spouse include করেন। Additional via application fee = AUD 2455.00 (secondary applicant e.g., spouse or dependent over 18 years old)
Additional application fee = AUD 1230.00 (for each child under 18 years)
Other fees = AUD 200.00 (translation etc).

আপনি একা আবেদন করলে Application Fee হবে AUD 4910 .00. কিন্তু কেউ যদি স্ত্রী/স্বামী (spouse) ও দুটি সন্তান নিয়ে আবেদন করে সেক্ষত্রে Spouse Fee হবে AUD 2455.00 এবং প্রতি child (under 18 years) application Fee হবে AUD 1230.00 করে হবে AUD 2460.00.
* AUD - Australian Dollar

আপনার যদি point shortage এর জন্য State Sponsorship এর প্রয়োজন হয় সেক্ষেত্রে আরো AUD 1000 - 1500 খরচ হবে।

এটি একটি rough estimation যা time to time change হতে পারে। আপনি চাইলে এই
লিংকে প্রবেশ করে ভিসা ফী দেখে নিতে পারেন। সব হিসাব করলে মোটামুটি AUD 6500 থেকে সর্বোচ্চ AUD 12,000.00 মত খরচ হবে। 1 AUD = 86.50 BDT হলে, প্রায় 9 থেকে 10 লক্ষ টাকা মতো (দুই সন্তান সহ). বলতে পারেন এটা আপনার career-এ one time investment. আরেকটি মজার বিষয় হলো - Australia -তে স্থায়ী (Permanent Residency) ভিসা নিয়ে আগমনের সাথে সাথে আপনার দুই সন্তান অবশ্য প্রতি মাসে সোশ্যাল বেনিফিট পাওয়া শুরু করবে, (যদি এলিজিবল হয় ) । আর সবচেয়ে, গুরুত্বপূর্ণ বিষয় হলে Australian ফ্রী health benefits for all of your family members. যা অবশ্য USA-তে নেই। সুতরাং, সবকিছু calculate করলে 9 থেকে 10 লক্ষ টাকা কিন্তু খুব বেশী কিছু নয়। Applicants must have a genuine understanding that investing a reasonable fee is part of securing a brighter and more stable future.


কিভাবে শুরু করবেন?

আমাদের কাজের ধাপসমূহ

১. প্রাথমিক যোগ্যতা মূল্যায়ন

আমরা শুরু করি high level যোগ্যতা মূল্যায়ন দিয়ে, যেখানে আপনার ব্যাকগ্রাউন্ড, যোগ্যতা এবং অভিজ্ঞতা পর্যালোচনা করা হয়। আমাদের পরামর্শক দল আপনার প্রোফাইলকে সর্বশেষ অস্ট্রেলিয়ান স্কিলড অকুপেশন লিস্ট‑এর সাথে মিলিয়ে দেখে সম্ভাব্য ভিসা পথ এবং প্রাথমিক খরচের ধারণা প্রদান করে।
এই ধাপটি আপনাকে বোঝাতে সাহায্য করে যে আপনার জন্য বাস্তবসম্মত কোনো পথ আছে কি না - কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগেই। There is no fee for this step.

২. বিস্তারিত মূল্যায়ন ও পেশাদার রিপোর্ট

আপনি চাইলে পরবর্তী ধাপে আমাদের কাছ থেকে একটি বিস্তারিত, পেশাদার মূল্যায়ন (comprehensive, occupation specific assessment) রিপোর্ট নিতে পারেন।
এই পর্যায়ে আমরা গভীরভাবে বিশ্লেষণ করি:

  • আপনার জন্য সবচেয়ে উপযুক্ত স্কিলড অকুপেশন,

  • বিভিন্ন ভিসা সাবক্লাসে আপনার যোগ্যতা,

  • সম্ভাব্য ঝুঁকি, শক্তি এবং কৌশলগত বিকল্প (Potential risks, strengths, and strategic options),

  • আপনার জন্য বাস্তবসম্মত ও ব্যক্তিগতকৃত মাইগ্রেশন পথ (tailored migration pathway).

এই ধাপে একটি পেশাদার কনসাল্টিং ফি প্রযোজ্য, কারণ প্রতিটি সম্ভাব্য ক্লায়েন্টের নথি, অভিজ্ঞতা এবং পরিস্থিতি বিশ্লেষণে আমাদের বিশেষজ্ঞদের সময় ও দক্ষতা ব্যয় হয়। পেশাদার হিসেবে আমরা বিশ্বাস করি আপনি বিশেষজ্ঞ সময়ের মূল্য বোঝেন। This step also ensures we work only with clients who are genuinely committed, allowing us to maintain high service standards and avoid time wasting enquiries.

৩. আমাদের অস্ট্রেলিয়ান ফার্মের সাথে আনুষ্ঠানিক এনগেজমেন্ট

আপনি প্রস্তুত হলে সরাসরি আমাদের অস্ট্রেলিয়ান‑রেজিস্টার্ড মাইগ্রেশন ফার্মের সাথে সাইন আপ করতে পারেন, যা কঠোর নিয়ন্ত্রক কাঠামোর অধীনে পরিচালিত হয়। আপনার গোপনীয়তা, ফি এবং ভোক্তা অধিকার অস্ট্রেলিয়ান আইন দ্বারা সুরক্ষিত থাকে, যা পুরো প্রক্রিয়ায় আপনাকে সম্পূর্ণ স্বচ্ছতা ও নিরাপত্তা প্রদান করে।

আপনি চাইলে আমাদের স্থানীয় Dhaka কনসাল্টিং অফিসের মাধ্যমেও অনবোর্ড হতে পারেন - তবে সেক্ষেত্রেও অস্ট্রেলিয়ান ফার্মের তত্ত্বাবধান ও কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ড বজায় থাকে।

আমাদের রেজিস্ট্রেশন নম্বর - ১৬৮২৯৩৭

অস্ট্রেলিয়ান ভিসা কিভাবে যাচাই/ verify করবেন?

আপনি নিজে চাইলে আপনার ভিসা অস্ট্রেলিয়া হোম অ্যাফেয়ার্স ওয়েবসাইট থেকে ভেরিফাই করতে পারেন। এজন্য এই লিংকে প্রবেশ করুন এবং নিজেই শতভাগ নিশ্চিৎ হউন। https://online.immi.gov.au/evo/firstParty?actionType=query

সতর্কতা:

সম্প্রতি আমরা লক্ষ্য করেছি যে, নেয়া ভুঁইফোড় ব্যক্তি অথবা প্রতিষ্ঠান অস্ট্রেলিয়া ভিসা করে দেবার ব্যাপারে চটকদার বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষ কে প্রতারণা করে যাচ্ছে। যে কোনো প্রকার লেনদেন করার পূর্বে ওই ব্যাক্তি বা প্রতিষ্ঠান কে তাদের ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্স এর রেজিস্ট্রেশন নম্বর আছে কিনা জিজ্ঞাসা করে দেখবেন। আর Google Search দিয়ে "অস্ট্রেলিয়া unregistered immigration assistance penalty" করে নিজেই জেনে নিন এর consequence.

Please complete the form below with your details and we will endeavour to be in touch within 2 business days of receiving your request. If you need information earlier, please book an appointment.

All the information provided will be kept strictly confidential and will not be divulged to any third party without written consent. We are committed to respecting your privacy and protecting your personal information in accordance with the Privacy Act 1988 (Cth).

প্রথম ধাপের জন্য আমাদের সাথে যোগাযোগ